মিরসরাই মায়ানীতে জলদাস পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মিরসরাই মায়ানীর জলদা পাড়ায় খোকন জলদাসের স্ত্রী রুমা রানী দাশের উপর হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী বুধবার (১৮ জানুয়ারি) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত ৩১ ডিসেম্বর খোকন জলদাসের স্ত্রী রুমা রাণী দাশের উপর মোজাম্মেল হোসেন মেম্বারসহ অপরাধী প্রকাশ্যে হামলা চালায় । হামলার ঘটনয় রুমা রানী দাশ চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা করার পর পরিবার পরিজন নিয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সীতারাণী দাশ, হরি চন্দ্র দাশ, সেতু রাণী দাশ, খোকন চন্দ্র দাশ, সুজন দাশ,কালি চরণ দাশসহ এলাকার লোকজন। মানববন্ধনে হামলার শিকার রুমা রাণী দাশ বলেন, মোজাম্মেল মেম্বার লাথি মেরে আমার তিন মাসের বাচ্চা নষ্ট করেছে। এখনো ব্লাড যাচ্ছে। থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। আদালতে মামলা করার পর তারা আরও হামলা করে দেশছাড়া করাবে বলে হুমকি দিচ্ছে। রুমা রাণী দাশের স্বামী খোকন দাস বলেন, আমরা নিরীহ মানুষ বিভিন্ন সময় আমাকে হয়রানি করা হচ্ছে। মার খাচ্ছি আদালতে মামলা করে এখন বিপাকে। ডিআইজি ও এসপি স্যারের কাছে বিনীত আবেদন ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার