সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রকল্পের উপকরণ বিতরণ
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার সদরপুরের বিভিন্ন মহলের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উপকরণ বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সদরপুরে বিভিন্ন কর্মসূচি পালন হয়। শুরুতে সদরপুর থানা কর্তৃক জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এরপর তিনি উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে কারাতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে নৌকা বিতরণ, জাইকার অর্থায়নে কৃষি প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, স্কুল, আশ্রয়ন প্রকল্প এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, ফরিদপুর জেলা পরিষদের সদস্য একলাস আলী ফকির, সদরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’