সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু
নাটোরের সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে শুক্রবার সকাল ৯ টা থেকে ইংলিশ ক্যাম্পের মাধ্যমে এ উৎসব শুরু হয়। প্রথম দিনের সেসন শুরু করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও শিক্ষক মুনজেরিন শহীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলার ৭০ টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ২০ জানুয়ারি থেকে শিক্ষা উৎসবে ইংলিশ ক্যাম্প, গণিত ক্যাম্প, প্রোগ্রামিং ক্যাম্প, আইসিটি ক্যাম্প ছাড়াও শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা দেয়া হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied