ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২০-১-২০২৩ বিকাল ৫:৩
টাঙ্গাইলের গোপালপুরে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট ৯৫১ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহন করেন।
 
বৃত্তি পরিচালনার উপদেষ্টা কমিটির মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ডা. শিউলী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন।
 
বৃত্তি পরিচালনা কমিটিতে ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনিস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সদস্য সচিব  আমিনুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, আয়েজ উদ্দীন আজাদ ও নজরুল ইসলাম ।
 
জানা যায়, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন গোপালপুর উপজেলার সাফলাবাড়ী এলাকায় ২০১৮ সালে স্থাপিত হয়। পরীক্ষার্থীদের মধ্যে সুপার ট্যালেন্ট ৩জনকে স্বর্ণপদক, নগদ অর্থ ও সার্টিফিকেট, ট্যালেন্টপুল-১২জনকে সাধারণ পদক, নগদ অর্থ ও সার্টিফিকেট এবং সাধারণ গ্রেড ৪৫জনকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হবে।  
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই দায়িত্ববোধ থেকেই ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ আয়োজন করেছেন। এই মানবিক ও সামাজিক কাজের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা