ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিখোঁজের এক সপ্তাহ পর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৩ রাত ৯:৪৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা ইউনিয়নের কাটামোড়ে বাগদা ফার্মের সিংড়ার বিল থেকে নিখোঁজ কনক (২৩) এর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। অটোচালক কনক উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার পুত্র। সে গত ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।
 
শনিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে স্থানীয়দের কেউ একজন সাহেবগঞ্জ বানিজ্য খামারে ভূমিদস্যুদের দ্বারা দখল কৃত পুকুরে মরদেহ ভাসতে দেখে লোকজনদের জানালে পুকুরপাড়ে জনতার ভীড় জমে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
 
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধায় প্রেরণ করেছি। মরদেহে পঁচন ধরেছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
 
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বাড়ি থেকে অটো নিয়ে বেড়িয়ে গেলে আর ফিরেনি সে। পরের দিন পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ যুবকের ছবি প্রচার হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান