সিএমজি’র ‘বসন্ত উৎসব গালা’ সারা বিশ্বের চীনা মানুষের জন্য ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ উপহার
২১ জানুয়ারি হলো চীনের বসন্ত উৎসবের আগের দিন ছুসি। এ দিন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বার্ষিক ‘বসন্ত উৎসব গালা’ আয়োজন করে। যা সারা বিশ্বের চীনা মানুষ ও প্রবাসীদের জন্য ‘চীনা নববর্ষের প্রাক্কালে সাংস্কৃতিক সন্ধ্যা’ উপহার দেয়।
২০২৩ সালের ‘বসন্ত উৎসব গালা’ চীনের বৈশিষ্ট্যময় ও ঐতিহ্যবাহী সংস্কৃতি, বাস্তব জীবন ও বিশ্বের বিভিন্ন দেশের উজ্জ্বল সভ্যতার উপাদানের সমন্বয়ে আধুনিক সাংস্কৃতিক পদ্ধতি, শব্দ, ছবি, আলো ও ছায়ার নতুন প্রযুক্তিতে নাচ, গান, ছোট নাটক, অপেরা, উশু ও অ্যাক্রোব্যাটিক্সসহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরে।
১৯৮৩ সাল থেকে ‘বসন্ত উৎসব গালা’ আয়োজন করা হচ্ছে। যা ৪০বছরে পা দিয়েছে। ছুসির রাতে ‘বসন্ত উৎসব গালা’ দেখা ডাম্পলিং তৈরি ও বসন্ত উৎসবের ‘দম্পতি আটকানোর’ মতো চীনা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ রীতি। এটি চীনা মানুষের ঐতিহ্যে পরিণত হয়েছে। গালা পরিবেশনার প্রযুক্তি ও মানদণ্ডের বিচারে এটি চীনা টেলিভিশনের সর্বোচ্চ মানের অনুষ্ঠান।
১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭ শতাধিক গণমাধ্যম এবারের ‘বসন্ত উৎসব গালা’ সরাসরি সম্প্রচার বা প্রতিবেদন করে। এছাড়া গালাটির প্রচারমূলক ভিডিও মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার, পূর্ব আফ্রিকার সর্বোচ্চ ভবন ইথিওপিয়ার কমার্সিয়াল ব্যাংক অব ইথিইওপিয়া হেডকার্টার্স ও ব্রাজিলের প্রাকা দো মার্কো জেরো দো রেসিফা’র ভবনের বড় স্কিনে সম্প্রচারিত হয়েছে।
সূত্র: ছাই ইউয়ে, চায়না মিডিয়া গ্রুপ
এমএসএম / এমএসএম
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Link Copied