ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কৃষকের আশার আলো ‘সমলয়’ চাষ, কৃষি যান্ত্রিতে নতুন স্বপ্ন!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ৪:২৯

ধান চাষে কৃষকদের অতিরিক্ত খরচ, শ্রমিক সংকট নিরসন ও সময় অপচয়রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় টাঙ্গাইলের দেলদুয়ার ও ধনবাড়ী উপজেলাতে ‘সমলয়’ চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপনে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। যার ফলে কৃষিতে এক নতুন মাত্রার দুয়ার খুলছে। এদিকে যেমন কৃষিতে নতুন আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে হচ্ছে সাশ্রয়ী, অন্যদিকে এই সমলয় পদ্ধিতে ধানের বীজতলায় বপনে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রচলিত রীতিতে সাধারণভাবে বীজতলা তৈরি ও চারা রোপন না করে কৃষিতে আধুনিক যন্ত্রের সাহায্যে প¬াস্টিকের ফ্রেম বা ট্রে-তে লাগানো হয়েছে ধানের বীজ। যা ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা গজাবে। রাসায়নিক সার ব্যবহার না করে শুধু সামান্য পরিমাণে জৈব সার ব্যবহারে খরচ হচ্ছে না। এরফলে বীজতলা থেকে ধানের চারা উত্তোলন, চারা লাগানো, ফসল মাড়াই ও সবই এক সময়ে একযোগে করা যাবে। এ জাতের ধানের জীবনকাল ১৪০-১৪৫ দিন।

সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইচ ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কর্তনকালে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সমলয় চাষাবাদে হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের সংশ্লিষ্টরা।

দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বারপাখিয়া ব¬কের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজীবুল হাসান মল্লিক জানান, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। যার একটি হচ্ছে সমলয় পদ্ধতি। একটি মাঠে কৃষকরা এক সঙ্গে একই জাতের ধান- একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপন করতে পারবেন। এ পদ্ধতিতে বীজতলা তৈরী, চারা রোপন ও ধান কর্তন সবই হবে যন্ত্রের মাধ্যমে। 

রাজীবুল আরও জানান, সমলয় পদ্ধতিতে চারা তৈরি করা হয় ও ট্রে-তে চারা উৎপাদনে জমির অপচয়ও কম। রাইস ট্রান্সপ্লেন্টার দিয়ে চারা একই গভীরতায় সমান ভাবে লাগানো যায় ফলে ফলনও বাড়বে। এক সঙ্গে রোপন করায় ধান এক সঙ্গে পাকবে ও কৃষকরা একসঙ্গে ধান ঘরেও তুলতে পারবেন। এ বছর ৪০ শতক জমিতে সাড়ে ৪ হাজার ট্রে-তে প্রথমবারের মতো ৮০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে ধান রোপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া ব্লকের কৃষক রমজান আলীসহ অন্যান্য কৃষকরা জানান, বোরো ধান চাষাবাদে এরআগে কখনো আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রে-তে ধান-চারা উৎপাদন করা হয়নি। এই প্রথমবারের মতো এমন সমলয় পদ্ধিতে ধানের বীজতলা করেছি। কোন রাসায়নিক সার ব্যবহার হচ্ছে না। কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ট্রে-তে বীজ বপন ও চারা উৎপাদন হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী ধানের চারা রোপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে, জেলার ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে বোরো ধানের অধিক ফলন বাড়াতে ৮০ শতক জমিতে ট্রে-পদ্ধিতে ১৫০ জন উপকারভোগী চাষি ১০০ একর জমিতে এ আধুনিক পদ্ধিতে ধানের চারা রোপন করেছেন। এ লক্ষে কৃষি অফিস থেকে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

দেলদুয়ার উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার এস.এম রাশেদুল হাসান জানান, প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও অপচয় রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রে-তে লাগানো যায় ধানের বীজ। মাত্র ২০-২৫ দিনের মধ্যে চারা হবে। তারপর রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হবে। একটা ট্রান্সপ¬্যান্টার ১ ঘণ্টায় এক একর জমিতে চারা লাগাতে পারে।

তিনি আরও জানান, স্বল্প জমিতে অধিক ধান উৎপাদনের লক্ষে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় কৃষিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধাননের বীজতলা ও চাষাবাদের প্রস্তুতি নেওয়া হয়। এর মধ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকরা নতুন মাত্রায় ট্রে-তে বীজ বপন করেছে এবং অনেক ট্রে-পদ্ধতির চারা রোপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে কৃষকের উৎপাদন খরচ ও  শ্রমিক সংকট দূর হবে এবং কৃষকরা হবে আরও অধিক লাভবান।

 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত