ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বন্দুকহামলা, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৩ বিকাল ৫:৫৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দুদিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিল। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালান।

জানা যায়, মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়।

এদিকে ঘটনার প্রথম দিকে গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।

ওই এলাকার একটি খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত আমার কাছে ছুটে এসে বলেন, গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। তুমি দ্রুত দোকান বন্ধ করো। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলিও ছিল।

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের