পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ
পিরোজপুর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্দীপন পাড়েরহাট লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখার আয়োজনে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী প্রবীণদের মাঝে ১০০ কম্বল ও ০৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. এম. মতিউর রহমান, চেয়ারম্যান, ইন্দুরকানী উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন, উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম ফরাজী, ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড, পাড়েরহাট ইউনিয়ন পরিষদ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দে, বিশ্ব অধিকারী, শাখা ব্যবস্থাপক, উদ্দীপন লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট সহ উদ্দীপনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কম্বল ও হুইল চেয়ার বিতরণ শেষে উদ্দীপন স্বাস্থ্য কর্মসূচির সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পূজা মিস্ত্রী উপস্থিত জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত