পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) কুপিয়ে হত্যা করার অভিযোগে আলমগীর হোসেন ওরফে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী গত শুক্রবার রাত ৯ টা ১৫ মিনিটে ভাগনে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের রসুলগঞ্জ গ্রামের পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা বিদ্যালয় সংলগ্ন বাড়িতে যান। রাত সাড়ে ৯ টায় ভাগনের বাড়ি থেকে পাটগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিউ পূর্বপাড়ার নিজ বাসার দিকে যেতে থাকেন এম ওয়াজেদ আলী।
এ সময় একই এলাকার প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে নাহিদুজ্জামান প্রধান বাবু ও অজ্ঞাতনামা আসামীরা ওয়াজেদ আলীর পথরোধ করে পিঠে, বাম বাহুতে, কপালে ও গলায় ছুরিকঘাত করে। এতে তিনি গুরুত্বর জখম হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আহত অবস্থায় ওয়াজেদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে নিহত এম ওয়াজেদ আলীর ছোট ছেলে মোঃ রিফাত হাসান (২৯) বাদি হয়ে মোঃ নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে (২৫) প্রধান আসামি করে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিশ্চিত করে বলেন, নিহত এম ওয়াজেদ আলীর হত্যায় জরিত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রধান আসামির ঘনিষ্ঠ বন্ধু। শুক্রবার ঘটনার সারাদিন আসামি নাহিদুজ্জামানের সঙ্গে ছিল। সোমবার দুপুরে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে প্রধান আসামিসহ অন্যান্য অজ্ঞাত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশাকরি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা যাবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied