গরীবের কষ্ট বুঝে রঙিন কম্বল দিয়েছে আমগো এমপি ছোট মনির
হাঁড় কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ফলে এ শীতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া অসহায়, হতদরিদ্র, ফুটপাত ও সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষ। শীতে এসব মানুষগুলো অর্থাভাবে শীতে শীতবস্ত্র বা কম্বল কিনতে পারেন না। তাই তাদের কষ্ট লাঘবে প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির তার নির্বাচনী এলাকায় টানা দুই দিন ব্যাপি ভূঞাপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৭ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ প্রদান করেছেন। এছাড়া, গোপালপুর উপজেলায় ৭ হাজার কম্বল দিয়েছেন তিনি।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে ৩’শ বীরমুক্তিযোদ্ধা ও দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পৌর এলাকার ১ হাজার ৮’শ হতদরিদ্রদের মাঝে কম¦ল বিতরণ করা হয়। এরআগে রবিবার (২২ জানুয়ারি) দিনব্যাপি উপজেলার অলোয়া, নিকরাইল, গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে লাইনে ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে ও শীতার্তদের গায়ে জড়িয়ে দেন তিনি।
কম্বল হাতে পেয়ে উপজেলার গোবিন্দাসী এলাকার ৮৫ বয়সী চন্দ্র বানু বলেন, ‘অভাবের তাড়নায় তিন বেলা খেতেই হিমসিমে পড়তে হয়। তার মধ্যে শীতের কাপড় কিনব কি করে। এই শীতে একটি কম্বল যে কত দরকার তা একমাত্র শীতে কষ্ট পাওয়া মানুষগুলোই ভালো জানে। আর এ শীতে আমাগো মতো গরীবের কষ্ট বুঝে এমপি ছোট মনির রঙিন কম্বল দিয়েছে। কম্বল পেয়ে শীতে চিন্তা মুক্ত হলাম, নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব’।
বকুল মিয়া, মহর আলী ও জলিল বলেন, ‘কনকনে শীতে ঘরে থাকা যায় না, চারপাশ দিয়ে শীতের ঠান্ডা বাতাস ঢোকে। তাই কোন রকম কাথার ভিতরে ছেলে-পুলে নিয়ে কষ্টে থাকতে হয়। শীতে আমাদের কষ্টের সীমা নেই। টেহার অভাবে আমরা শীতের গরম কাপড় কিনতি পারি না। হাঁড় কাপানো শীতে এমপি ছোট মনিরের কম্বল পেয়ে অনেক খুব খুশি হলাম’।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, শাহ আলম আকন্দ শাপলা প্রমুখ।
টাঙ্গাইল- (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির জানান, কনকনে এ শীতের প্রকোপে অনেক অসহায়-হতদরিদ্র, রাস্তায় থাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পরিবারের লোকজন কষ্ট করে থাকেন। টাকার অভাবে গরম শীতবস্ত্র কিনতে পারেন না। তাই তাদের কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগে ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় বীরমুক্তিযোদ্ধাসহ ১৪ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছি।
এমএসএম / এমএসএম
ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ
হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা