বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরদের কম্বল দিল ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। সোমবার পুরান ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের বন্ধুরা।
এসয়ম সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক বাধা নিরসনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা আমাদেরই সন্তান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিশুদের ভালোবাসেন।
তার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণের কথা চিন্তা করেননি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়েনা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় আজকে অটিজম মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূলধারায় ফিরে আসছে। অসহায় পিতামাতা হতাশা কাটিয়ে পাচ্ছে উৎসাহ, সাহস আর আশ্রয়। বিশ্বে অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে অটিস্টিক শিশুদের মধ্য থেকে তৈরি হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাংলাদেশের শিশুরা সে পথেই হাঁটছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ক্লাব ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, গেন্ডারিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সচিব সালেহ মোহাম্মদ, প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক আবুল কালাম, শামসুন্নাহার ডলি, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, কোষাধ্যক্ষ সাইফ আহমেদ সনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী শাকিল প্রমুখ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
Link Copied