সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ ভাংচুর
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় কৃষ্ণপুরের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে একদল দুর্বৃত্তকারীরা দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় ও বাজারের দোকানপাট ভাংচুর করেছে। এমনকি কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে স্কুলে ঢুকে তাদের নৈরাজ্য চালায়। সরেজমিনে ইউনিয়ন পরিষদ ঘুরে দেখাযায়, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, তিনটি কচের জানালা, চেয়ার টেবিল, আসবাবপত্র ও ২টি মোটরসাইকেলসহ বিভিন্ন কিছু ভাংচুর করা হয়েছে। এছাড়া চারদিকে ছড়িয়ে আছে ইটের ভাঙ্গা অংশ। দুর্বৃত্তকারীরা ভাংচুর শেষে সিসি ক্যামেরার ডিভিআর বক্স নিয়ে গেছে বলে জানান ইউনিয়ন পরিষদের এক ব্যক্তি।
কৃষ্ণপুরের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস জানান, আমার কর্মীদের আমি বলেছি যাতে তারা কোন মারামারিতে না জড়ায়। আমার কর্মীরা নিরব ভূমিকা পালন করেছে। বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে যে ভাংচুর হয়েছে তার সঠিক বিচার আমি চাই। এরা সরকারি প্রতিষ্ঠান ভাংচুর করে তাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে। এরা চিহ্নিত জামাতের লোক, এরা রাজাকার।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, আমরা ঘটনা স্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে হামলাকারীদের ছত্রভঙ্গ করি। আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। বর্তমানে আমাদের পুলিশ সদস্যদের ঘটনা স্থলে মোতায়েন করা আছে। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। শীঘ্রই ভাংচুরের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যপারে মুঠো ফোনে বিল্লাল হোসেন ফকিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’