ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে শিবিরের হামলায় যুবলীগ নেতা আহত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ৩:৪২
চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল করতে গেলে   ছাত্রলীগ নেতা আনিস রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা বাঁধা প্রদান করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে। 
 
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা ফেরদৌস খান স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আনিস রিফাত একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা আনিস রিফাতের অবস্থা গুরতর হওয়ায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) ভর্তি করানো হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে একটি বাসযোগে শিবিরের ৪০ থেকে ৫০জনের একটি দল হঠাৎ নেমে ঠাকুরদীঘি বাজারে একটি ঝটিকা মিছিল শুরু করে। এসময় আনিস রিফাতের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে আসিবুল হাসান নামের এক শিবির ক্যাডারকে ধরে পুলিশে সোপর্দ করে।
 
আহত আনিস রিফাত জানান, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরার সময় কিছু ছেলেদের সন্দেহ জনক আনাগোনা দেখে আমি আমার স্থানীয় নেতা কর্মীদের  ফোন দিয়ে জড়ো করি এসময় তারা মিছিল দিতে গেলে বাঁধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আসিবুল হাসানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
 
এদিকে উওরজেলা প্রচার সম্পাদক তাওসীফ মারুফ তাদের বিবৃতিতে জানান, তাদের শান্তিরপূর্ণ মিছিলে  হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। এদিকে এ ঘটনার প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
 
 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান