লোহাগাড়ায় ৩৫ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কৌশলে ইয়াবা পাচারকালে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। ওই সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কার গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারীর নাম ইসমাইল (৫০)। সে কক্সবাজার টেকনাফ পৌরসভা গুদারবিলের আব্দুস সালামের পুত্র।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ টিম ২৪ জানুয়ারী বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চট্টগ্রাম অভিমূখী প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ ৩৩-৭৫২৩ তে তল্লাশি করে সিটের নিচে তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী ইসমাঈলকে আটক করে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা। এ ব্যাপারে আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার