কয়রায় গাঁজা গাছ সহ চাষী আটক
খুলনার কয়রায় গাঁজা গাছসহ মো. আবারুল মোড়ল (৩৫ ) নামে একজনকে আটক করেছে কয়রা থানা পুলিশ।বুধবার (২৫ জানুয়ারী ) ভোর রাতে উপজেলার বাগালী ইউনিয়নের অর্জুনপুর বিলপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।কয়রা থানা পুলিশ জানায়,নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) এর নির্দেশনায় এস আই খালিদ এর নেতৃত্বে এএসআই পিংকু, আজমীর হোসেন সঙ্গীয় ফোর্স বাগালী ইউনিয়নের অর্জুনপুর বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত বছির মোড়লের ছেলে মো. আবারুল মোড়লকে আটক করা হয়। এ সময় মো. আবারুলের বাড়ির আঙিনায় থেকে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ৩টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা ৬ ফুট । আবারুল নিজে সেবন ও বিক্রির উদ্দেশ্যে তিনমাস ধরে গাছ ৩ টির পরিচর্যা করছিলেন।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা(বিপিএম) বলেন,আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে মো. আবারুল বাসায় বাসায় অভিযান চালিয়ে গাজা গাছসহ তাকে আটক করে পুলিশ।অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’