সদরপুরের কৃষ্ণপুরে ইউনিয়ন পরিষদ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি, আওয়ামীলীগ অফিস ভাংচুর এবং কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজারের প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলো। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর খান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাতুব্বর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণন সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম নুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা ইউনিয়ন পরিষদ ভাংচুরের নেতৃত্বদানকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও তার ভাই মিঠু ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সদস্য-সদস্যা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ ইউনিয়নের হাজার হাজার জনগণ।
এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি বলেন, কৃষ্ণপুরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ৫জনকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার হওয়ায় কারণে কথা বলা যায়নি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল