সংবাদ সম্মেলন করলেন বারইয়াহাট পৌর মেয়র
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়াহাট পৌরসভার বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পৌরসভা সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মেয়র বলেন , তিনি মেয়র হিসেবে পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে জনস্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। যা ইতিবাচকভাবে উপস্থাপন না করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমসহ নানা প্রচার মাধ্যমে।
এসময় তিনি আরো জানান, এতদিন পৌরসভা এলাকায় যত্রতত্র বাস, মাইক্রোবাস, লেগুনা, পিকআপসহ নানা ধরণের যানবাহন পার্কিং করে থাকতো। সম্প্রতি তিনি এসব যানবাহনের জন্য আলাদা আলাদা টার্মিানাল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। যা সম্পূর্ণ জনস্বার্থে। এটি নিয়েও একটি গণমাধ্যমে আমাকে উদ্দেশ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়।
সাসম্প্রতিক সময়ের একটি ঘটনা উল্লেখ করে মেয়র রেজাউ করিম খোকন বলেন, ‘এতদিন বারইয়াহাট পৌর বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ফল দোকান থেকে শুরু করে নানা ধরণের বাজার বসতো। আমরা এখন তাদের ফুটপাত থেকে অপসারণ করে মহাসড়ক থেকে দূরে অন্যত্র পুনর্বাসনের উদ্যোগ নেই। যা পৌরসভার সভায় রেজুলেশন আকারে সিদ্ধান্ত নেয়া হয়।’ মেয়র দাবি করেন, ‘এ বিষয়টি নিয়েও একটি গণমাধ্যম আমি ব্যক্তির বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার করে। যা দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে না বলে আমি মনে করি।’ এসময় মেয়র জনস্বার্থে পৌরসভার উদ্যোগে নেয়া কাজের অপপ্রচার বন্ধে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বারইয়াহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা ও প্রধান পৌকশলী সমর মজুমদার।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied