ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সূর্যমুখী ফুলে হাসবে গোপালপুর


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২৫-১-২০২৩ বিকাল ৫:১৯
এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে, দীর্ঘ ৭০ বছর ধরে পতিত থাকা ১০ একর সরকারী খাস জমিতে, দেশের সর্ববৃহৎ সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
 
জানা যায়, গোপালপুর পৌর শহরের ভুয়ারপাড়ায় দীর্ঘদিন ধরে অনাবাদি খাস জমিতে, উপজেলা কৃষি অফিসকে চাষাবাদের পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক, ইউএনওর পরামর্শে বৃহত্তর এই সূর্যমুখী চাষের উদ্যোগ নেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
 
সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, কিছু দিন আগে বপন করা বীজে চারা গজিয়ে প্রতিটি গাছ ৭/৮ ইঞ্চি লম্বা হয়েছে, ধীরে ধীরে দিগন্ত জোড়া মাঠ সবুজে ছেয়ে যেতে শুরু করেছে। বপন করার পর পরিপক্ক হতে ৯০ থেকে ১১০ দিন প্রয়োজন হবে। গত ১৯শে জানুয়ারি বৃহস্পতিবার টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার উক্ত মাঠ পরিদর্শন করে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 
বসন্ত আসছে, এর মাঝেই ফুটতে শুরু করবে সূর্যমুখী ফুল, মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের এই সৌন্দর্য উপভোগ করতে দেখা মিলতে পারে সৌন্দর্য প্রেমীদের । তবে সৌন্দর্য প্রেমীদের ভীড়ে এই বৃহৎ বাগান যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
 
সূর্যমুখী উৎকৃষ্ট তেল জাতীয় ফসল। সূর্যমুখীর বীজে শতকরা ৪০-৪৫ ভাগ উপকারী লিনোলিক এসিড রয়েছে এবং ক্ষতিকর ইরোসিক এসিড নেই। পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়।
 
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ইউএনও মহোদয়ের পরামর্শে আমরা পতিত খাস জমিতে সূর্যমুখী চাষ করেছি, সূর্যমুখীর চাষ বাড়ালে তেল আমদানি খরচ কমে আসবে পাশাপাশি সৌন্দর্য বাড়লে গোপালপুরের মানুষের বিনোদনের ক্ষেত্র প্রস্তুত হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতেই, দীর্ঘ ৭০বছর ধরে পতিত থাকা ১০একর খাস জমি চাষাবাদের জন্য উপজেলা কৃষি অফিসকে পরামর্শ দেই, সে অনুযায়ী সফলতার দ্বারপ্রান্তে আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও আমরা পতিত রাখবো না।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা