কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
ওসি আরো জানান, ঐ ওয়ার্ডের গংগ্রিছড়া পাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় জেএসএস( সন্তু লারমা) দলের সম্রাট( ৩২) নামে একজন গোলাগুলিতে নিহত হন।
ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে রাত ১১টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানান।
যোগাযোগ করা হলে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied