ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এবার ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করল আইবিএম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ১১:৫৮

যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেজ মেশিনস কর্পোরেশন (আইবিএম) বুধবার জানিয়েছে, ৩ হাজার ৯০০ কর্মীকে ছাঁটাই করেছে তারা।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে, বছরের শেষ তিনমাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটি হয়নি।

আইবিএমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস কাভানগ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গ্রাহকদের সঙ্গে কাজ করবে এমন কর্মী নিয়োগ অব্যাহত রাখবেন তারা।

সাম্প্রতিক সময়ে গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনসহ মার্কিন বড় প্রতিষ্ঠানগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। এবার আইবিএমও এই পথে হাঁটল।

ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর আইবিএমের শেয়ারের দাম ২ শতাংশ কমেছে বলেও জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ছোট বড় প্রায় সব কোম্পানি তাদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে।

গত বছরের শেষ তিন মাসে আইবিএমের সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসার ধীর থেকে আরও ধীর হয়েছে। কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিতে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের।

সূত্র: রয়টার্স

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের