শীতবস্ত্র বিতরণ কম্বল পেয়ে উষ্ণতার হাসি গুচ্ছগ্রামে
আমেনাদের ঘর বাড়ি ছিল না। সরকার একটা ঘর দিছে। গুচ্ছগ্রামের টিনশেড ঘরের ফাঁক-ফোকর দিয়ে শীতে কুয়াশা ঢোকে। নদীর পাড়ের ঠান্ডা হওযার সাথে কুয়াশার সঙ্গে প্রতিযোগিতা করে আসে শৈত্যপ্রবাহ। এতেই কাঁপুনি আমেনার পরিবারের বৃদ্ধ পিতা ও তার পরিবারের সদস্যদের।শীতে লেপ বা কম্বল কেনার সামর্থ্য নেই আমেনাদের । পুরনো একাধিক কাঁথা পেঁচিয়ে শীত নিবারণের চেষ্টা থাকে প্রতি রাতে। শৈত্যপ্রবাহে সব চেষ্টাই ব্যর্থ হয়। শীতে জবুথবু হওয়া ছাড়া কোনো উপায় থাকে না তাদের।আমেনার প্রতিবেশী রুহুল কুদ্দুস, তাছলিমা, বাবলু,নুর নাহার, রেকছোনাসহ এমন অনেকেই শীতে যবথব করেই শীত নিবারণের চেষ্টা করে থাকেন। তাদের শীত নিবারণের বড় মাধ্যম খড়পাতা কুড়িয়ে আগুন জ্বালানো এবং তার চারপাশে বসে শরীর গরম করে নেওয়া।এমন দৃশ্য বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবন কোল ঘেষা খুলনা কয়রার সদরের গোবরা গ্রামের গুচ্ছগ্রামে। এখানে ২২০ পরিবারের বসবাস। শীতে তাদের মধ্যে উষ্ণতা পরস ছড়িয়েছে কয়রা উপজেলা প্রশাসন। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গুচ্ছগ্রামের বসবাসরত ১৫০ পরিবারের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরন করে উপজেলা প্রশাসন। গুচ্ছগ্রাম বাদেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কয়েক ধাপে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে মলিন মুখে হাসি ফোটে গুচ্ছগ্রামের শীতার্তদের। কম্বল হাতে পেয়ে আমেনার ঠোঁটে ফোটে একচিলতে হাসি। কম্বল নিয়ে বাড়ি যাওয়ার আগে বলে, ‘শীতে আমার আর কষ্ট হইবো না।’পাশ থেকে খুশিতে আত্মহারা করিমন বিবি বলে ওঠে, ‘শীতের শুরু থাইক্যা অনেক কষ্ট পাইতেছিলাম। এখোন কম্বল পাইয়া মনডা ভইরা গেছে। কম্বল জড়াইড়া রাখলে মনে অয় শীত নাই।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম ,সাবেক ইউপি সদস্য আব্দুল গাফফার প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’