ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্বাভাবিকের চেয়ে তিনগুণ পরিবহন চলাচল

করোনাকালেও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ও পরিবহন পারাপারে রেকর্ড


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ১:৫৩
দেশের বৃহৎ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম পাড়ে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। এছাড়া পরিবহন পারাপারও হয়েছে রেকর্ডসংখ্যক। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
 
জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে তিন দিন ধরে স্বাভাবিকের চেয়ে তিনগুণ পরিবহন চলাচল করছে। এতে প্রতিনিয়তই মহাসড়কের টাঙ্গাইল অংশে ধীরগতি ও যানজট লেগে থাকছে। মহাসড়কে প্রচুর পরিবহন চলাচল করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হচ্ছে।
 
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন পারাপার হয়েছে ৩৯ হাজার ৪৮১টি। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা।
 
এর আগে গত দুদিনে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৬৬ হাজার ৬২৫টি পরিবহন পারপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৩৬০ টাকা।
 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে। গত দুদিনের টোল আদায়ের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এতে প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার