ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১:১

রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার (২৮ জানুয়ারি)  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় সম্মেলনে উদ্বোধক হিসাবে  উপস্থিত ছিলেন  বাংলাদেশ  কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ এর সহ- সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহবায়ক আকবর আলী চৌধুরী।

কাপ্তাই উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ শামসুদ্দীন এর সভাপতিত্বে সদস্য সচিব সু্ব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা ( জটিল)  এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল।

এতে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য এ কে এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য আতিকুর রহমান চৌধুরী আতিক, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।
এসময় কৃষক লীগ এবং আওয়ামী লীগে ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান