ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৩:১০
কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উখিয়া প্রেসক্লাবের ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। 
 
এসময় তিনি বলেন, " সাংবাদিকরা সমাজের দর্পণ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে উখিয়া প্রেসক্লাবের সদস্যদের কর্ম তৎপরতা প্রশংসনীয়। ভবিষ্যৎতেও এই প্রতিষ্ঠানের সুনিপুণ অগ্রযাত্রার প্রত্যাশা করি।"
 
গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত দ্বি বার্ষিক নির্বাচনের প্রধান কমিশনার জসিম উদ্দিন চৌধুরী'র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ নেন, 
নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ সভাপতি সাইফুর রহীম শাহীন, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন (২০২৩), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক শফিউল শাহীন,  নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ, নুরুল হক খান, মাওলানা নুরুল হক ও আমানুল হক বাবুল।
 
এসময় নির্বাচন কমিশনার এইচ এম সেলিম উল্লাহ, আবদুল আজিজ সহ উখিয়া প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের