সোনাগাজীর কুখ্যাত ডাকাত সর্দার শাহজাহান অস্ত্রসহ গ্রেফতার
সোনাগাজীর কুখ্যাত ডাকাত সর্দার মোঃ শাহাদাত হোসেন শাহজাহান (সাজু) (৩০), কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সমপুর গ্রামের মাঈন উদ্দিন ছুট্টো মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন দূর্গাপুর ইউপিস্থ পান্ডা পুকুর পাড় সাকিনে রহিম ড্রাইভারের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামী’কে সঙ্গে নিয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ও ফোর্সদের সহায়তায় ধৃত আসামী মোঃ শাহাদাত হোসেন প্রঃ শাহজাহান প্রঃ সাজু এর গ্রামের বাড়ী সমপুর সাকিনে পূর্ব ভিটি টিনসেড দোচালা লাকড়ীর ঘরে মাটির নিচে ধৃত আসামীর সনাক্ত এবং বের করে দেওয়া মতে একটি এলজি ও ০৪ রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে নিজেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে স্বীকার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন ধৃত আাসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত আসামীর নামে ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরি ও চেতনানাশক মামলাসহ ১০টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied