ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ডলার সংকটের কারণেও বঙ্গবন্ধু রেল সেতুর কাজে কোন প্রভাব পড়বে না: রেলমন্ত্রী


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৩ রাত ৯:৫০
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বা দেশে ডলার সংকটের কারণেও বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের কাজে কোন ধরণের প্রভাব পড়বে না। আন্তর্জাতিকভাবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে 
২০২৪ সালের আগস্টে নির্ধারিত সময়ের আগে এ রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু ইতিমধ্যে ১২ টি পিলারের ওপর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে স্প্যান বসানো হয়েছে। আপাতত রেল সেতু নির্মাণ কাজের সময় ও ব্যয় বাড়ছে না।
 
সোমবার (৩০ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু ৩০০ দূরে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে রেল সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের  এসব কথা জানান। এরআগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রাজশাহী থেকে সরাসরি যমুনা বঙ্গবন্ধু রেল সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে পৌঁছেন। সেখান থেকে নৌ-পথে স্পিডবোটে সেতুর কাজ দেখতে দেখতে পূর্বপ্রান্তে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রান্তে আসেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী, নূরুল ইসলাম সুজন বলেন, সেতুর পূর্ব প্রান্তে প্রথম প্যাকেজের কাজ দ্রুত চলছে। কিন্তু দ্বিতীয় প্যাকেজের কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রথম প্যাকেজটি যারা করছেন তাদের ইকুইপমেন্ট তৈরি ছিল। দ্বিতীয় প্যাকেজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতু পূর্ব প্রান্ত থেকে সবকিছু সংগ্রহ করতে হয়েছে। ফলে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন কাজ দ্রুত চলছে। এখন আর কোন সমস্যা নেই। 
 
রেলমন্ত্রী আরও বলেন, পদ্মা-যমুনা এ দুটি নদী আমাদের যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন করে রেখেছে। পদ্মার উপর রেল সেতু ও যমুনার ওপর রেল সেতু মাধ্যমে তা দূর হয়ে যাবে। সেতুর উপর দিয়ে ১২০-১৩০ কিলোমিটার গতিবেগে ডাবল লাইনে রেল চলবে। সাইড বা ক্রসিংয়ের জন্য বসে থাকতে হবে না। এছাড়া জাইকার অর্থায়নে গাজীপুরের জয়দেরপুর থেকে পাবনার ইশ্বরদী পর্যন্ত ডাবল লাইনের সমীক্ষা চলছে৷ ২০২৫ সালের মধ্যে কাজ শুরু হবে। বগুড়া ও সিরাজগজ্ঞের রেল লাইনের প্রকল্পের চুক্তি হয়েছে। ভারতের অর্থায়নে প্রকল্পের কাজটি হবে। 
 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস ছোট মনির, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম প্রমুখসহ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত