কয়রায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ডরপের প্রকল্পের পরিচিতি সভা
খুলনার উপকূলীয় উপজেলা কয়রার জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করতে চায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুশর-ডরপ।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে এনজিও সংস্থা ডরপের উদ্যোগে উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটি নতুন প্রকল্পের পরিচয় ও কার্যবিবরণী তুলে ধরেন।
প্রকল্প পরিচিতি সভায় কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ সরকার, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, এনজিও সংস্থা ডরপের প্রতিভা বিকাশ সরকার, আবু সায়েম, এনজিও প্রতিনিধি মনোতোষ বসু, নরী সংগঠক মুরশিদা খাতুন প্রমুখ।
প্রকল্প পরিচিতি সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ ও আয়-ব্যয়ের বিবরণী নিয়ে গণশুনানীর আয়োজন ও বিভিন্ন বিষয়ে সংলাপ ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। যাতে কয়রার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতামত বাজেট প্রনয়নে অগ্রাধিকার পাবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied