ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ডায়াবেটিক সেন্টার উদ্বোধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ২:২৭

টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রফেসর মতিন আইকেয়ার সিস্টেমের সার্বিক সহযোগিতায় ভূঞাপুর চক্ষু হাসপাতাল কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের সভাপতি প্রফেসর ড. এম.এ মুহিতের সভাপতিত্বে ও ভূঞাপুর চক্ষু হাসপাতালের সহকারী চিকিৎসক আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। 

এসময় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভূঞাপুর চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি অধ্যাপক শংকর দাস। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ভূঞাপুর চক্ষু হাসপাতালের কর্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল হক, যুগ্ম সম্পাদক আল মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত