গোবিন্দগঞ্জে সমলয় পদ্ধতিতে ধানের বীজ উৎপাদনে লাভবান কৃষক
গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের মোগমটুলি গ্রামে সমলয় পদ্ধতিতে ধানের বীজ উৎপাদন করেছে কৃষক । সনাতন পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি করে বীজ বোপন ও জমিতে রোপন করা খরচ সাপেক্ষ ব্যাপার। সমলয় পদ্ধতিতে ধানের বীজ বোপন করে চারা উৎপাদন অনেক সহজ ও খরচ অনেক কম। মোগমটুলি গ্রামের কৃষক নয়ন বলেন, যে জমিতে বীজ বোপন করবো ঐ জমি কয়েক বার চাষ করে নেওয়ার পরে পানি দিয়ে আবার চাষ করে বীজতলা তৈরি করে বীজ বোপন করতে অনেক কষ্ঠ ও পরিশ্রম করতে হতো এবং টাকা ব্যায় হতো সনাতন পদ্ধতিতে ধান বীজ উৎপাদন করতে।
সমলয় পদ্ধতিতে বীজ বোপন করা সহজ, কষ্ঠ ,পরিশ্রম ও খরচ অনেক কম। সমলয় পদ্ধতিতে ধান বীজ বোপন করলে বীজে কোন কিটনাশক ব্যবহার করতে হয় না। সনাতন পদ্ধতিতে খোলা আকাশের নিচে বীজ বোপন করলে কিটনাশক ব্যবহার করতে হয় কিটনাশক ব্যবহার না করলে সব বীজ নষ্ট হয় তাই সমলয় পদ্ধতিটা অনেক ভালো। বর্তমান সময়ে লেবারের সংকট এবং লেবার মুল্য অনেক বেশি এক বিঘা জমিতে ধান চাষ করে দেখা যায়, আমাদের কোন লাভ হয় না যদি আমরা সমলয় পদ্ধতিতে বীজ উৎপাদন করে রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের মাধমে জমিতে ধান রোপন কতে পারি তাহলে খরচ ও সময় দুটোই বাচবে। এ চারা আমরা সরাসরি জমিতে লাগাতে পারবো এবং ফলন বিঘা প্রতি ২৮-৩০ মন পাওয়া যাবে। তিনি আরো বলেন ব্রী-ধান-৯২ জাতের ধানের বীজ উৎপাদন করা হয়েছে এটার ফলন অনেক ভালো।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রেজা-ই মাহমুদ বলেন, সমলয় হচ্ছে খামরা যান্ত্রীকি করন প্রকল্প এর লক্ষ ও উদ্দেশ্য হলো কৃষককে যন্ত্রের ব্যবহার করতে উৎসাহ বাড়ানো এবং এই পদ্ধতিতে জতিতে একই সময়ে ধান চাষ করলে ধানে পোকার আক্রমন কম হয় এবং ফলন ভালো হয়। উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় ৬৪জন কৃষককে সমলয় বীজতলা তৈরি তে সহায়তা করা হচ্ছে এবং ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে ধান রোপন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার