পটুয়াখালী পায়রা বন্দরের সীমানা গাইড ওয়াল নির্মান কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে
নির্মান কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি সীমানা গাইড ওয়াল। এসময় ক্ষতিগ্রস্থ হয়েছে আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যরে গাইড ওয়াল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ওই গাইড ওয়ালটি খালের দিকে হেলে পড়ে। বর্তমানে বালু সরে গিয়ে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় ৩ হাজার ফুটের ওই গাইড ওয়াল।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবিএম ওয়াটার কোম্পানী নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সীমানা গাইড ওয়াল ও সাইড ডেভেলপমেন্টের কাজ পায়। এ কাজের চুক্তিমূল্য নির্ধান করা হয় ১১ কোটি টাকা। গত বছর এ কাজটি শুরু করে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর গতকাল ওই গাইড ওয়ালটি উত্তর দিকে হেলে পড়ে। এতে বর্তমানে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসী ও বন্দর কর্মকর্তাদের মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক বাসিন্দা দৈনিক সকালের সময়কে বলেন, বন্দরের এই গাইড ওয়ালের কাজটি একেবারে নাজুক হয়েছে। যে কোন সময় পুরো গাইড ওয়াল ভেঙে খালের মধ্যে পড়ে যেতে পারে। এ কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানীর ম্যানেজার পারভেজকে একাধিক বার ফোন দেয়া হলেও সে ফোন ধরেনি।পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া ইউংস আজিজুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, এবিষয়ে আসলে আমার কিছু জানা নেই। আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। আমরা এখন পর্যন্ত কাজটি বুঝে নেইনি। যদি গাইড ওয়ালটি হেলে গিয়ে থাকে তাহলে তারা তা ভেঙ্গে নতুন করে করে দিবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied