বান্দরবানে পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা
বান্দরবানের কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার (১৯ জুলাই ) সকাল সাড়ে ৯টার দিকে বাকীছড়ার কামাল মেম্বারের ব্রিক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পল্লী চিকিৎসকের নাম অংকথোয়াই (উগ্য) মারমা (৫০)। তিনি মৃত বইতামং মারমার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার (১৮ জুলাই) রাতে পল্লী চিকিৎসক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অংকথোয়াই (উগ্য) মারমাকে সবুজ পোশাকধারী ৪-৫ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকালে বাকীছড়ার কামাল মেম্বারের পরিত্যক্ত ব্রিক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড সম্পর্কে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied