সব দুর্যোগে শেখ হাসিনা জনগণের পাশে থাকেন : নুরুন্নবী চৌধুরী এমপি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্যসামগ্রী) ও বিশেষ ভিজিএফ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল থেকেই শম্ভুপুর, চাচড়া, চাঁদপুরসহ ৫টি ইউনিয়নে প্রায় ৭ হাজার অসহায় ও দুস্থর মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশের জনগণকে খাদ্যের অভাবে থাকতে হবে না। যত দুর্যোগই আসুক শেখ হাসিনা জনগণের পাশে আছেন। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ বর্তমানে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। মহামারী করোনায় কর্মহীন হয়ে যারা অসহায় হয়ে পড়েছে, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য উপহার পাঠিয়েছেন। যে মানুষটি দেশ ও দেশের মানুষের সকল বিপদ-আপদে পাশে থাকেন, তিনি হলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল, চাচড়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাসেদ খান, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied