মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামারী কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে কর্মহীন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রসাশক ভবন চত্বরের সামনে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নোমান হোসেন, দ্বীপক কুমার রায় (রাজস্ব), স্নেহাশীষ দাস (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, জেলা প্রসাশক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারগণা, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সালসহ অনেকে।
এ সময় উপজেলার ১ হাজার ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে ৩০০ অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়। অসহায়, দুস্থ, দরিদ্র, কর্মহীন, বেকার, নির্মাণ শ্রমিক, বেদে সম্প্রদায়, গুচ্ছগ্রাম, পথশিশু, জেলা শিল্পকলা একাডেমির দুস্থ সাংস্কৃতিক, ও ফটো সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর এ সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied