মৎস্য ঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নে একটি মৎস্য ঘের জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে বর্তমান ঘের মালিক আবুল হাসনাতের পক্ষে তার পিতা ফজলুল হক গাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবুনিয়া খালটি জমির মালিকদের নিকট থেকে ডিড নিয়ে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছেন। প্রথমে ২০১৫ সালে খুলনা-৬ আসনের সাবেক সংসদ শেখ মোঃ নুরুল হক লীজ নেন। সেই মোতাবেক উভয় পক্ষ একটি চুক্তিপত্র করেন। উক্ত চুক্তিপত্রের আওতায় কয়েকজনের হাত ঘুরে ২০২১ সাল থেকে আমার ছেলে আবুল হাসনাত ও তার বন্ধু মাসুদ রানা শান্তিপূর্ণভাবে ওই খালে মাছ চাষ করে আসছে। সম্পৃতি দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা দেবাশিষ মন্ডল ও প্রশান্ত মন্ডল গংরা মৎস্য ঘেরটি দখলে নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি সহ দখলচ্যুত করার হুমকি দিয়ে আসছে। এব্যাপারে জানতে চাইলে প্রশান্ত মন্ডল বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন জমির মালিকরা হারির টাকা না পাওয়ায় তারা আর ঘের করতে দিতে চাননা। এমতাবস্থায় বর্তমান ঘের মলিকরা উক্ত খালে শান্তিপূর্ণভাবে মাছ চাষ অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’