ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ ও গাছা কর্তন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২-২-২০২৩ রাত ৯:৩৯

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় কেয়া গ্রুপের ১৮১শতাংশ জমিতে স্থানীয় বাঘিয়া উচ্চ বিদ্যালয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের নতুন ভবন নির্মানসহ সহস্রাধিক ফলের গাছ কর্তন করার অভিযোগ করেছেন কেয়া গ্রুপ।

বৃহস্পতিবার কেয়া গ্রুপের কর্মকর্তা আল মাসুদ এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, কোনাবাড়ী থানাধীন মিরপুর মৌজাস্থিত খতিয়ান নং এস এ ২০ আর এস ৪৫৩ সি এস ৩৬৮ আর এস ৯৪১ দাগে মোট ১৯৫ শতাংশ জমির কাতে ১৮১শতাংশ জমি ক্রয়সুত্রে মালিক হয়ে বিগত ৪১ বছর যাবৎ কেয়া গ্রুপ শান্তিপুর্ণভাবে ভোগ দখল করে আসছেন। পরবর্তিতে জমির সত্ব ঘোষণা ও আর এস রেকর্ড সংশোধনের জন্য গাজীপুর বিজ্ঞ জেলা জজ ১নং আদালতে বাগীয়া উচ্চ বিদ্যালয়কে বিবাদী করে দেওয়ানী মোকদ্দমা নং ১৪/১৩ দায়ের করেন। উক্ত মোকদ্দমায় ১৫মার্চ তারিখে উভয় পক্ষকে নালিশী জমির দখল বিষয়ে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।

মোকদ্দমাটি বদলী হয়ে বিচার ও নিস্পত্তির জন্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালত গাজীপুর এ দেওয়ানি মোকদ্দমা নং ১৭৩/১৬ বিচারাধীন। কিন্ত বাঘিয়া স্কুল কর্তৃপক্ষ উক্ত আদেশ অমান্য করে গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকারে বাঘিয়া স্কুলের শিক্ষার্থী,শিক্ষক,লেবার ও সন্ত্রাসী প্রকৃতির শতাধিক লোকজন নিয়ে কেয়া গ্রুপের উক্ত নালিশি জমিতে জোরপুর্বক নানা প্রজাতির ফলদ বৃক্ষ কর্তন করেন এবং বাউন্ডারী ওয়াল নির্মান করতে থাকেন।
সংবাদ পেয়ে আমরা কাজ বন্ধের অনুরোধ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাচ করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। 

এ ব্যাপারে স্থানীয় কোনাবাড়ী থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করিলে থানা কর্তৃপক্ষ সরেজমিনে এসে স্কুল কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ মানার জন্য নির্দেশ দিলেও তাহারা কোন কর্ণপাত করেন নাই। গত  ১ ফেব্রুয়ারী পুণরায় বাঘিয়া স্কুলের শিক্ষার্থী,শিক্ষক,লেবার ও সন্ত্রাসী প্রকৃতির শতাধিক লোকজন এসে বাকি গাছগুলো কেটে ফেলে এবং নির্মাণকাজ অব্যাহত রেখেছে।এ ব্যাপারে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,স্কুলের জমিতে কোন নিষেধাজ্ঞা নাই।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা