ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাই অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১:৪৭

রাঙামাটির কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।  গত বুধবার রাতে উপজেলা সদর শিশু পার্ক ব্যাডমিন্টন কোর্টে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিভিএল এর সহযোগিতায় প্রতিযোগিতায়  গত ১০ জানুয়ারী হতে শুরু হওয়া প্রতিযোগিতা ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ান হন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন এবং রানার আপ হন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী। ব্যাডমিন্টন দ্বৈততে চ্যাম্পিয়ান হন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান ও কাইফ জুটি এবং রানারআপ হন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জুটি।

মহিলাদের কেরাম দ্বৈততে চ্যাম্পিয়ান হন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিলেটর ঝিমি চাকমা ও তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা জুটি এবং রানারআপ হন সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জুটি। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের  মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। 

বিদায়ী ইউএনও ও অফিসার্স ক্লাবের সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান