ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বেঁদে পল্লীর বেঁদেদের চাঁদাবাজীতে অতিষ্ঠ পিরোজপুর শহরে সাধারণ মানুষ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ২:৩২

বেশ কিছুদিন ধরে বেঁদে পল্লীর বেঁদেদের প্রকাশ্যে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পিরোজপুর শহরের অফিস-আদালত, হাট বাজার ও পথচারিসহ সাধারণ মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার থেকে পাঁচজনের এসব বেঁদে মেয়েরা দল বেঁধে বিভিন্ন সড়কে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই নারী-পুরুষ সবাইকে অকষ্মাৎ ঝাঁপটে ধরে চাঁদাবাজীতে মেতে উঠে। কয়েকজন পথচারি অভিযোগ করে বলেন, নিম্নে ১০ থেকে ৫০টাকা পর্যন্ত তারা চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারলে তারা ক্ষিপ্ত হয় এবং অশ্লীল ভাষা ব্যবহার করে। পুলিশ-সাংবাদিককে তারা পরোয়া করে না। শহরে টহল পুলিশ বা ট্রাফিক পুলিশ এসব দেখেও তারা বেঁদেদের কিছুই বলছেনা। উল্টো তার এসব দেখে মজা উপভোগ করে। এসব উশৃঙ্খল বেঁদেদেরা টাকা চাওয়ার কৌশল হিসাবে নিরিবিলি যায়গায় কোন ভদ্র লোককে একা পেলে কয়েকজনে তাকে নাস্তনাবুদ করে ছাড়ে, আবার টাকা দিতে অনীহা প্রকাশ করলে দুই তিনজন বেঁদে মেয়ে মিলে পথচারিকে চারপাশ থেকে ঘিরে ধরে, কখনোবা শরীরে হাত দিয়ে টাকা-পয়সা লুটে নিতেও দ্বিধাবোধ করে না। শহরের পোষ্ট অফিস সড়ক, স্বর্নকার পট্টি, ফলের দোকান, শহরের ক্লাব রোড, বাজার রোড, স্কুলের ছেলে মেয়েদেরকে পর্যন্ত তারা ছাড় দেয়না। পোষ্ট অফিস সড়কের একজন ব্যবসায়ী জানান, প্রতিদিন তারা দোকানে ঢুকে চাঁদা দাবী করে, না দিলে দুর্ব্যবহার করে। অনেক পথচারি মানসম্মানের ভয়ে বেঁদেদের টাকা দিতে বাধ্য হন।
পোষ্ট অফিসের একজন কর্মচারি সাংবাদিকদের বলেন, গ্রাম-গঞ্জে এখন আর ওদের আগের মত অপচিকিৎসার ব্যবসা নেই। ঝাঁড়ফুক কিংবা দাঁতের পোকা তোলা, গিড়ায়-গিড়ায় ব্যাথা, মাজা ব্যাথা সবগুলোই ছিল তাদের অপচিকিৎসা। মানুষ এখন অনেক সচেতন হওয়ায় বেঁদেরা এখন আর গ্রামে না গিয়ে পেটের তাগিদে এসব ফন্দি ফিকির এঁটে শহর এবং শহরের মানুষকেই টার্গেট করে চাঁদাবাজীতে লিপ্ত হচ্ছে। আর এ সব কাজে তাদের কিশোরী মেয়েদের ব্যবহার করছে বেদে দলের বড়রা। এদের এই অত্যাচার থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ চায়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত