ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে থানা মোড়ে লেগে থাকে যানজট গোল চত্বরসহ রাস্তা প্রশস্তের দাবি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১১:৫৬
রাজশাহীর তানোর থানা মোড়ে যানজট লেগেই থাকে। ফলে, অসহনিয় দূর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহন চালকসহ পথচারীদের।
 
এলাকাবাসীর দাবি থানার মোড়ে গোল চত্বর করার পাশাপাশি উপজেলা পরিষদ গেট থেকে গোল্লা পাড়া বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হোক। নয়তো দিন দিন যানজট আরো বাড়বে।
 
প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর থানার এই মোড় দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাসসহ সব ধরনের যানবাহন আমনুরা, চৌবাড়িয়া ও রাজশাহীতে যাতায়াত করে থাকে।
 
কিন্তু দীর্ঘদিন থেকে নানা মুখী সমস্যার মধ্যে দিয়ে যানবাহনসহ জীবনের ঝুকি নিয়ে পথচারী ও কমরমতী শিক্ষার্থীরা চলাচল করলেও এটি প্রশস্ত করার বিষয়ে নেয়া হয়নি কোন উদ্যোগ।
 
তিন রাস্তার এই মোড়ের উপর যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ছেড়ে এসে মোড়ের পশ্চিমের রাস্তায প্রেস ক্লাবের সামনে এবং আমনুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এই মোড়ের দক্ষিণের থানার গেটের রাস্তায় বাধ্য হয়েই দাড়িয়ে থাকে।
 
একই সাথে সিএনজিসহ অটো ও ভুটভুটি এই মোড়ের তিনটি রাস্তার ধারেই দাড়িয়ে থেকে যাত্রী নিয়ে চলে যান গন্তব্যে। ট্রাফিক পুলিশ না থাকায় যে যারমত করে চলাচল করছে।
 
এই মোড় দিয়ে তানোর কলেজ, বালিকা বিদ্যালয়, পাইলট স্কুলসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রাইভেট ও কোচিং সেন্টারের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা এটি।
 
সেই সাথে তানোর সদরে আসলে এই তিন রাস্তার মোড় থানার মোড় দিয়েই সবাইকে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। ফলে, ছোট বড় দূর্ঘটনার পাশাপাশি চরম দূর্ভোগে পড়তে হয় চলাচলকারীদের।
 
এব্যাপারে থানা মোড়ের দোকানী আশরাফ আলী বলেন, নানা সমস্যায় জর্জরিত এই থানা মোড়ে গোল চত্বর নির্মানের পাশাপাশি রাস্তা প্রশস্ত করা জরুরী।
 
এবিষয়ে তানোর পৌর সভার মেয়র ইমরুল হক বলেন, থানা মোড়ে গোলচত্বরসহ রাস্তা প্রশস্ত করনের উদ্যোগ গ্রহন করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার