ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

করোনা : বিশ্বে একদিনে শনাক্ত লাখের কাছাকাছি, মৃত্যু ৫শর বেশি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১১:৩০

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। অপরদিকে একই সময়ে মৃত্যু হয়েছে ৫শর বেশি মানুষের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৫১২ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৫৬ জন।

এর আগের ২৪ ঘণ্টার শ্বাসতন্ত্রের এ রোগে আক্রান্ত হয়েছিলেন ৮৯ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছিল ৪৮৬ জনের। মানে একদিনের ব্যবধানে আবারও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। অবশ্য তুলনা করলে গত দুই দিনে আক্রান্ত ও মৃত্যু প্রায় সমান ছিল।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭২ হাজার ৪৯৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৪৫৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৯৯০ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৪ হাজার ১৮ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানির দিক দিয়েও এগিয়ে আছ জাপান। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন পেরুতে। আর তৃতীয় সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে তাইওয়ানে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

এমএসএম / এমএসএম

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে