ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দ্বাদশ নির্বাচন: ভূঞাপুরে আ.লীগের দু’গ্রুপের প্রকাশ্যে দ্বন্দ্ব


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:৩৬

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের কম্বল বিতরণ ও প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট প্রচারণার গাড়ি বহরে গোপালপুর উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি করেছে আওয়ামী লীগের দলীয় এমপি ও মেয়র গ্রুপ। এ নিয়ে ভূঞাপুর পৌর শহরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কাসহ উত্তেজনা বিরাজ করছে। বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

গত সোমবার (৬ ফেব্রয়ারি) উপজেলার আলমনগর এলাকায় এমপি সমর্থকরা মেয়রের গাড়ি বহরে হামলার ঘটনার পর এমপির বিরুদ্ধে মিথ্যাচার করায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সংসদ সদস্য ছোট মনিরের সমর্থকরা। বিক্ষোভ মিছিলে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে বহিস্কার ও তার বিরুদ্ধে  নানা অভিযোগ তুলে কড়া সমালোচনা করা হয়।

মেয়রের বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তিমূলক বক্তব্যের জবাবে তাৎক্ষণিক ভূঞাপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে মেয়রের সমর্থকরা এমপি ছোট মনিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তারাও পাল্টা কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছুদূর গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে সেখানেই তারা পথসভা করে। সভায় বক্তারা এমপি ও তার সমর্থনপুষ্টদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।

এরপর বিকাল ৪ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, গত সোমবার গোপালপুরের আলমনগর এলাকায় সংসদ সদস্য ছোট মনিরের নির্দেশনায় ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে আমার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালায়।

তিনি আরও জানান, ওই হামলার ঘটনায় আমার কর্মী-সমর্থক ও সাংবাদিকসহ ১৫-২০ আহত হয়েছে। তার মধ্যে কয়েকজন ভূঞাপুর এবং টাঙ্গাইল হাসপাতালে ভর্তি রয়েছে। এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ভূঞাপুর থেকে এবার আমি দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। বিষয়টি এমপি মহোদয় মেনে নিতে পারছে না। তাই আমার বিভিন্ন কর্মসূচিতে তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা করছে। তার সমর্থকদের এমন নেক্কারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত