ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে বসতবাড়িতে অবরুদ্ধ থাকার অভিযোগ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-২-২০২৩ বিকাল ৫:২০

গাজীপুরের কালিয়াকৈরে একটি পরিবারের ৬ সদস্য গত দুই বছর যাবত নিজ বসতবাড়িতে অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক গ্রামের হযরত আলীর ছেলে মো. মোফাজ্জল সপরিবারে ওই অভিযোগ করেছেন। বসতবাড়ি বিক্রি না করায় তারা অবরুদ্ধ থাকার শিকার বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

বুধবার বিকেল সাড়ে ৪টায় গাজীপুর প্রেসক্লাবে মো. মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদ হাসান লিখিত বক্তব্যে জানান, তাদের প্রতিবেশী মো. শফিউদ্দিন, মো. আনোয়ার হোসন, মো. শরীফ বিভিন্ন মাধ্যমে তাদের বসতবাড়ি বিক্রির জন্য তাদেরকে প্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজী না হওয়ায় প্রতিবেশীরা তাদের বসতবাড়ির প্রবেশ পথে খুঁটি পুঁতে চলাচলে বাধা সৃষ্টি করে। বসতবাড়ির পয়:নিষ্কাশন ড্রেন মাটি দিয়ে ভরাট করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। এতে ওই পরিবার অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে বসবাস করছে।

ওই প্রতিবেশেীরা গত ৫ ফেব্রæয়ারী সোমবার সকালে তাদের বসতবাড়ির প্রবেশপথেল রাস্তা থেকে ইট বালি খোয়া তুলে নেয়। কারণ জানতে চাইলে ওই পরিবারের সদস্যদের ওপর প্রতিবেশীরা হামলা চালিয়ে উপর্যুপরি আঘাতে আহত করে। স্থানীয় মৌচাক ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনিও এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এসব ঘটনার স্থিরচিত্র প্রদর্শন করে পরিবারের সদস্যরা অভিযোগগুলো করেন। এসময় মো. মোফাজ্জল হোসেন, স্ত্রী জাহানারা, ছেলে জাহিদ হাসান, কন্যা মেহেরুন্নেছা, মা জহুরা খাতুন উপস্থিত ছিলেন।

মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ থেকে কোটেশনের মাধ্যমে মোফাজ্জল হোসেনের বাড়ির রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো পক্ষই শান্তিপূর্ণ অবস্থানে না থাকায় রাস্তার ইট, খোয়া, বালি তিনি নিজেই তুলে নিয়েছেন বলে জানান। তবে স্থিরচিত্রে অভিযুক্তদের ইট, খোয়া, বালি উঠিয়ে নিতে দেখা গেছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা