ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় পড়েছিল যুবকের নিথর দেহ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১১:৪৮
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার ওজন স্কেলের ২০০ গজ অদূরে ঢাকাগামী লেনে অজ্ঞাত এক গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১ টা ১০ মিনিটের দিকে ওজন স্কেলে পাশে এ ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে সেতু পূর্ব টোলপ্লাজার ওজন স্কেলের ২০০ গজ দূরে অজ্ঞাত এক যুবক সড়ক পাড় হচ্ছিলেন। পরে সে ঢাকাগামী লেনে পৌঁছলে অজ্ঞাত গাড়ি চাপায় থেতলে ঘটনাস্থলে মারা যায়।
 
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞা যুবকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং যুবকটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। নাম-পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে যুবকটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত