সরিষাবাড়ী পিআইও অফিসে তথ্য না পেয়ে ডিসি অফিসে মাসুদের আপীল
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পিআইও অফিসে তথ্য অধিকার আইনে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য না পেয়ে জামালপুর ডিসি অফিসে আপীল করেছে সাংবাদিক মাসুদ। মাসুদের আবেদনের প্রেক্ষিতে ডিসি অফিস আপীল শুনানীর দিন ধার্য করেছে বলে জানা গেছে। জামালপুর জেলা প্রশাসক (ডিসি) শ্রাবস্তী রায় ও তথ্য ও অভিযোগ শাখার সহকারী কমিশনার নুসরাত জাহানের বরাবর ২ জানুয়ারী আপীল শুনানীর আবেদন করেন সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ। মাসুদের আবেদনের প্রেক্ষিতে আপীল শুনানীর দিন ধার্য করেছে সংশ্লিষ্ট দপ্তর। মাসুদুর রহমান দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছে বলে জানা যায়।
সুত্রে জানা যায়, ২০২২ইং সালের ১৯ জুন টিআর,কাবিটা,কাবিখা,জিআর এবং এডিপি,এলজিএসপি/উন্নয়ন সহায়তা,সাব রেজিস্ট্রি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ১% অর্থের তথ্যসহ অন্য কোন উন্নয়ন বরাদ্ধ ব্যবহার হয়ে থাকলে সেই বরাদ্দের তালিকা চেয়ে প্রায় ৬ টি আবেদন করে মাসুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা কোন তথ্য না দিয়ে কাল ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে
তথ্য অধিকার আইন বিধি ৩-এর ফরম 'ক') অনুযায়ী আবারো ৯ নভেম্বর সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর টিআর,কাবিটা,কাবিখা,জিআর ২০১৮-১৯,১৯-২০, ২০-২১,২১-২২ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়,২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায় সাধারণ ও বিশেষ বরাদ্দের প্রকল্পের তালিকা ও প্রকল্প কমিটির তথ্য চেয়ে আবেদন করে মাসুদ। আবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী কর্মকর্তা (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) হুমায়ুন কবির তাকে তথ্য না দিয়ে নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তথ্য না পাওয়ায় তথ্য আইনের ধারা ৮-এর উপধারা (১), (২), (৩) অনুযায়ী ৯ জানুয়ারী সোমবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক বরাবর তিনি আপিল (আইনের বিধি ৬-এর ফরম 'গ') আবেদন করে। আপীল আবেদনের প্রেক্ষিতে আপীল শুনানির জন্য ১৯ জানুয়ারী তারিখ ধার্য করেন সহকারী কমিশনার নুসরাত জাহান । জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স ৩য় বর্ষের ফরম পুরণের জন্য ঢাকা থাকায় জেলা প্রশাসকের মেইলে সময়ের প্রার্থনা করে আবেদন করে মাসুদ । কলেজের ফরম পুরনের কাজ শেষে সে ২৫ জানুয়ারী সকালে ঢাকা থেকে এসে ২৬ জানুয়ারী আপীল শুনানী চেয়ে ডিসির বরাবর আবেদন করে। এ ছাড়াও ২য় বারের মতো জেলা প্রশাসক বরাবর আপীল আবেদনের শুনানি চেয়ে ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পুনরায় আবেদন করে বলে জানা যায়।
উল্লেখ্য, সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ও পিআইও হুমায়ূন কবির যোগদানের পর থেকে সাংবাদিকদের অনেক আবেদন পড়লেও সরিষাবাড়ীতে সাংবাদিকরাই সরকারি তথ্য পেতে হয়রানির শিকার হচ্ছেন। সেখানে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার বাইরে। উপজেলা প্রশাসনের কাছে অনেকেরই অসংখ্য আবেদন ফাইলবন্দি আছে বলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে মাসুদুর রহমান জানান, আপীল শুনানির দিন অনার্স ৩য় বর্ষের ফরম পুরনের জন্য ঢাকাতে থাকায় আমি সময়ের প্রার্থনা দিয়েছিলাম। আমি আবারো আপীল শুনানী দিন ধার্যের জন্য আবেদন দিয়েছি। আর সরিষাবাড়ীতে আবেদন দিয়েও কোন তথ্য পায়না।
এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বৃহস্পতিবার দুপুরে জানান,মাসুদের আপীল শুনানীর আবেদনের প্রক্ষিতে সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। পরবর্তী তারিখ পত্র মারফত জানানো হবে।
সরিষাবড়ী পিআইও অফিসে আবেদন করেও রহস্য জনক কারণে কোন সাংবাদিক তথ্য না পেয়ে জাতির সম্মুখে সঠিক উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরতে পারছেন না। অবাধ তথ্য প্রাপ্তির নিয়ম থাকলেও আবেদনের প্রেক্ষিতে তথ্য না দেয়ায় নানা প্রশ্ন দোল খাচ্ছে৷ সাধারণের মাঝে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied