ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কর্পোরেট জব ছেড়ে ব্যবসা সফল নারী উদ্যোক্তা হাসিনা আক্তার শেলী


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ৯-২-২০২৩ রাত ৯:২৯

নারী উদ্যোক্তা হাসিনা আক্তার শেলী। কাজ করছেন এমন খাবার নিয়ে যা প্রায় তৈরি করাই থাকে। আপনি কিনবেন আর বাসায় নিয়ে রান্না করবেন। তিনি এর নাম দিয়েছেন- ‘রেডি টু কুক’। খাবারের মধ্যে আছে মাছ, মাংস ও চা পাতা। একালের কর্মব্যস্ত নারী পুরুষদের জন্য যা খুব দরকারি। একালে মেয়েদের অনেকেই মাছ কাটতে পছন্দ করেন না। অনেকে সময় বের করতে পারেন না মাছ বা মাংস কাটার জন্য। কোন মাছ কিভাবে কাটতে হবে বা মাছের কাঁটা বাছার নিয়ম কি? তা বোঝে উঠতে পারেন না শহরের অনেকেই। যারা মাছ ও মাংস কাটা ও ধোঁয়ার ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, তারা হাসিনা আক্তার শেলী’র সহযোগিতা নিতে পারেন। শেলীর মাছ ধোয়াটা এত সুন্দর বাসায় একটুও ধুতে হয় না। বাংলাদেমের খাল বিলের মাছ, গ্রামের গরু, খাসি ও ঘরের মুরগী ও ডিম বিক্রি করেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি সংগ্রহ করেন এসব খাবার উপকরণ। ফেসবুকে শেলী কালেকশন, দেশজ-দেশীয় ঐতিহ্য নামে তার আছে আলাদা আলাদা পেজ। যেখানে আপনারা পণ্য অর্ডার করতে পারবেন। 
তিনি ব্যবসা শুরু করেছিলেন কাপড় দিয়ে। শাড়ি-থ্রিপিস বিক্রি করতেন অনলাইনে। কাজ করতে করতে তিনি ক্রেতাদের চাহিদা আবিস্কার করলেন। দেখলেন এ সময়ের মানুষের ব্যস্ততা অনেক বেশি। ঘরের বাইরে ব্যবসা বা অফিসের কাজে যারা ব্যস্ত থাকেন, তাদের ঘরের ব্যস্ততা কমানোর জন্য তিনি শুরু করলেন ‘রেডি টু কুক’ সেবা। ২০২২ সাল থেকে তিনি রেডি কুক এ মাছ, মাংস নিয়ে কাজ করছেন। এর আগে ৪ বছর কাজ করেছেন শাড়ি কাপড় নিয়ে। 
মাত্র বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তাঁর ক্রেতাদের প্রত্যেকেই তাঁর পরিচিতি। যিনি একবার তাঁর কাছ থেকে পণ্য কেনেন, তিনি আবার তাঁর কাছ থেকে পণ্য কেনেন। এই করে করে ‘রেডি টু কুক’ এর নিজস্ব একটি ক্রেতা তালিকা তৈরি হয়েছে। প্রায় ৫ শতাধিক ক্রেতা তাঁর কাছ থেকে পোশাক কিনেছেন। নিয়মিত মাছ মাংস কেনেন প্রায় ৭০ জন ক্রেতা। প্রতিদিন ৫ থেকে ৬ টি অর্ডার পান। এতেই চলে তাঁর ব্যবসা। তিনি যখন পোশাক বিক্রি করতেন- চেষ্টা করতেন ভালো মানের পোশাক ক্রেতাদের দেওয়ার জন্য। এখন যখন মাছ মাংস বিক্রি করেন, চেষ্টা করেন তাজা, পরিস্কার, পরিচ্ছন্ন মাছ, মাংস দেওয়ার জন্য। মাছ মাংস কাটা ধোয়ার ঝামেলা থাকে না এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকে, তাই ক্রেতারা খুশি থাকেন রেডি টু কুক এর মাছ মাংস কেনার পর।  

ব্যবসা শুরু করার আগে ১২ বছর কর্পোরেট সেক্টরে কাজ করেছেন এ নারী উদ্যোক্তা। আগে যেসব প্রতিষ্ঠানে কাজ করতেন, সেসব প্রতিষ্ঠানের অনেকেই এখন তাঁর প্রতিষ্ঠানের নিয়মিত ক্রেতা। কর্পোরেট প্রতিষ্ঠানে বিভিন্ন সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে। বেশি অভ্জ্ঞিতা আছে হিসেব নিকাশে। এই অভিজ্ঞতার ব্যবহার তিনি করছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায়। হিসেব বিজ্ঞানে এমবিএ সম্পন্ন করা এ নারী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে অনলাইনে জনপ্রিয়। গ্রহণযোগ্যতা পেয়েছে তাঁর নতুন উদ্যোগ। তিনি এখন কঠোর পরিশ্রম করছেন তাঁর ব্যবসার পরিধি বাড়ানোর জন্য। 

এমএসএম / এমএসএম

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত