নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন স্থাপনা উদ্বোধন ও পরিদর্শন
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদের প্রধান ফটক উদ্বোধন সহ একাধিক স্থাপনা উদ্বোধন করে দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দিনব্যাপী নালিতাবাড়ীতে এসকল কার্যক্রম করেন তিনি।
সকালে ১০টায় জেলা প্রশাসক সাহেলা আক্তারকে নালিতাবাড়ীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল ও পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। প্রথমে উপজেলা পরিষদের প্রধান ফটক উদ্বোধন শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন। পরে তিনি নালিতাবাড়ী থানা পরিদর্শন করে উপজেলা ভূমি অফিসের নব-নির্মিত ফটক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অভ্যন্তরে জাইকার অর্থায়নে সদ্য নির্মিত বিশ্রামাগার উদ্বোধন করেন। এছাড়াও জেলা প্রশাসক সাহেলা আক্তার উপজেলা চেয়ারম্যান কর্তৃক ভোগাই নদের তীরে নির্মাণাধীন বঙ্গবন্ধু পার্ক, নির্বাহী অফিসারের কার্যালয়, ভিক্ষুক পুর্ণবাসন, শীতবস্ত্র বিতরণ, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও সমশ্চূড়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত