ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফুটফুটে হাসিমুখ আর আল্লাহু আকবর, ধ্বংসস্তূপে আশার ঝিলিক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ১১:৩৮

সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। তবুও হাল ছাড়ছেন না তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নিয়োজিত উদ্ধারকারীরা।

তাদের আশা কাউকে না কাউকে অবশ্যই জীবিত পাওয়া যাবে। সেটিই সত্যি হয়েছে তুরস্কের হাতেয় প্রদেশের আন্তাকায়া নামক একটি স্থানে। সেখানে ভূমিকম্পের ৭৯ ঘণ্টা পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জীবিত উদ্ধার করা হয়েছে মার্ত তাতারা নামের দুই বছরের এক শিশুকে।

শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যখন দুই বছরের মার্ত তাতারকে টেনে তোলা হচ্ছে তখন আশপাশের সবাই ‘আল্লাহু আকবর আল্লাহু আকবর’ বলে চিৎকার করছেন। সবার মুখে হাসি। উদ্ধারকারীদের সঙ্গে সঙ্গে হাসছে ওই শিশুটিও। এমনকি এক আত্মীয়কে দেখে হাসিমুখে তার কাছে যাওয়ারও চেষ্টা করছে সে।

৭৯ ঘণ্টা পর দুই বছরের তাতারকে জীবিত অবস্থায় উদ্ধারের পর আরও অনেককে জীবিত উদ্ধারের আশা দেখছেন উদ্ধারকারীরা।  

ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় যখন শুধু হতাশা আর দুঃখে আশপাশের বাতাস ভারী হয়ে আসছে তখন এ ধরনের ঘটনা উজ্জীবিত করছে সবাইকে।এর আগে বৃহস্পতিবার রাতেই হাতেয় প্রদেশে ১০ বছরের একটি মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়। বার্তাসংস্থা ডিএইচএ নিউজ জানিয়েছে, ১০ বছরের শিশুটির সঙ্গে যোগাযোগ স্থাপনের পর তাকে উদ্ধার করতে ৩২ ঘণ্টা সময় ব্যয় করেন উদ্ধারকারীরা। অবশ্য ওই শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও তার একটি হাত কেটে ফেলতে হয়। কারণ তার হাতটি ধ্বংসস্তূপের নিচে এমনভাবে চাপা পড়েছিল যা টেনে বের করা সম্ভব ছিল না।

এছাড়া আদিয়ামান প্রদেশে ১৭ বছরের এক বালিকাকে উদ্ধার করেন খনির শ্রমিকরা। অপরদিকে কাহরামানমাররাসে ২০ বছরের এক যুববকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় উপস্থিত সবার ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে চারদিক।

সূত্র: এপি

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা