কাপ্তাইয়ের আগর বাগানে বিবস্ত্র ব্যক্তির লাশ উদ্ধার
কাপ্তাই- রাঙামাটির সংযোগ সড়কের কামিলাছড়ি তিমুর সড়ক নামক স্থানের আগর বাগানের ভিতর এক পাহাড়ী ব্যাক্তির লাশ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধায় কাপ্তাই হতে রাঙামাটি যাওয়ার পথে আগর বাগান বনের মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এছাড়া ওই ব্যাক্তির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
এছাড়া লাশের পাশে এনআইডি কার্ড পাওয়া যায়। এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী ওই ব্যাক্তির নাম বিজয় চাকমা(৬৬)। তিনি রাঙামাটি জেলার বরকল উপজেলার খুব্বাং পাড়ার বাসিন্দা মৃত সৃনীত বিকাশ চাকমা ছেলে।
এদিকে সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান ঘটনাস্থলে যান। তিনি জানান, লাশটি বিবস্ত্র অবস্থায় দেখা যায় বনের ভিতর। তিনি বলেন, এটি রাঙ্গামটি সদর সীমানায় ঘটেছে। তাই নিয়ম অনুযায়ী রাঙামাটি সদর থানার পুলিশ সদস্যরা লাশটি গ্রহন করেছে এবং তদন্ত করবে।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার