ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রেলক্রসিংয়ে লোহার বেরিয়ারের বদলে বাঁশ, জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৩:৯

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের রেলক্রসিংয়ে লোহার বেরিয়ারের বদলে বাঁশ দিয়ে বেরিয়ার করা হয়েছে। ফলে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ও আতঙ্কে রয়েছে যানবাহন এবং চলাচলকারী লোকজন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ছাব্বিশা এলাকায় টি-২০ রেলক্রসিংয়ে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, তিন মাস আগে বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় লোহার বেরিয়ারটি ভেঙে যায়। কিছুদিন ওই অবস্থায় পড়ে থাকে। এরপর জোড়াতালি দিয়ে বেরিয়ারটি মেরামত করা হলেও তা কাজে আসেনি। কিছুদিন লাল কাপড়ের পতাকা উড়িয়ে ট্রেন আসা-যাওয়াকালে যানবাহন ও লোকজন চলাচলে সর্তক করা হয়।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে নিমার্ণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ের কাজে নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা, সেতুর কাজে মালামাল পরিবহনকারী গাড়ি, সেতুপূর্ব রেলস্টেশনে প্রতিদিন শতশত বাস-ট্রাক সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানসহ নানা ধরণের অসংখ্য যানবাহন চলাচল করে। বেরিয়ারটি পরিবর্তন না করায় যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কলেজছাত্রী সায়মা ও রত্না খাতুন জানান, আমাদের প্রতিদিন এ রাস্তা দিয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। কয়েক মাস যাবৎ রেলক্রসিংয়ের লোহার বেরিয়ারটি অকেজো হয়ে রয়েছে। ট্রেন কখন আসে তা এখন বুঝতে পারি না। ট্রেন দুর্ঘটনার আতঙ্ক নিয়ে আমাদেরকে রেললাইন পারাপার হতে হয়। তাই বেরিয়ারটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

টি-২০ এর দায়িত্বরত গেটম্যান রবিউল ইসলাম জানান, কয়েক মাস আগে বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় বেরিয়ারটি ভেঙে যায়। পরে জোড়াতালি দেয়া হলেও কোন কাজে আসেনি। এটি পরিবর্তনের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের দপ্তরে জানানো হলেও  মেরামত হয়নি। তাই মানুষের নিরাপত্তার স্বার্থে বাঁশের বেরিয়ার করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর রেলসেস্টশন মাস্টার আব্দুল কাদের বলেন, ছাব্বিশার টি-২০ ট্রাফিক রেলক্রসিংয়ে লোহার বেরিয়ারটি কয়েক মাস ধরে অকেজো। এটি পরিবর্তনের জন্য বিভিন্ন দপ্তরে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। এরমেধ্য মাসখানেক আগে নিজ উদ্যোগে মেরামত করা হলেও তা আবার তার অকেজো হয়ে গেছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, ভূঞাপুরে ছাব্বিশা এলাকায় অকেজো অবস্থায় পড়ে থাকা লোহার বেরিয়ারটির বিষয়ে অবগত ছিলাম না। এখন জানলাম, এ বিষয়টি রেলওয়ের আওতাধীন হলেও যানবাহন চলাচলে ও জনস্বার্থে সরেজমিনে দেখে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হবে।  

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত