ঢাকা সোমবার, ৯ মার্চ, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ইরি ক্ষেতে পরিচর্যায় ব্যাস্ত আত্রাইয়ে কৃষকেরা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৩:১২
নওগাঁ আত্রাই উপজেলার মাঠে মাঠে এখন ইরি ক্ষেতে পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা। সকাল থেকে সন্ধা পর্যন্ত ইরি ক্ষেতে পরিচর্যার বিভিন্ন কাজ করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। উপজেলায় ইরি ক্ষেতে চারা লাগানোর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এখন উপজেলার সকল মাঠের যে দিকে চোখ যায় সে দিকে দেখা যাচ্ছে কচি কচি সবুজ উঠতি বয়সের ইরি ধানের চারা। 
 
তাই উপজেলার কৃষকেরা বুকে রঙ্গিন স্বপ্ন ধারণ করে ইরি ধানের ক্ষেতে চলছে পরিচর্যার কাজ। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকেরা কেউ সার-কীটনাশক প্রয়োগ করছে, কেউবা আগাছা পরিষ্কার করছে, কেইবা আবার জমিতে পানি সেচের কাজে ব্যাস্ত। এই দৃশ্য দেখে মনে হবে, কৃষকদের কাংঙ্খিত ফসল ভালোভাবে ফলাতে দম ফেলানোর সময় নেই তাদের। 
 
কৃষক তেফায়েল হোসেন জানান, আমি এখন ধান ক্ষেতে দ্বিতীয় দফায় সার প্রয়োগ করছি। চারা গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবার ভালো ফলন পাওয়া যেতে পারে। কৃষক আবুতালেব বলেন, নিচু জমি গুলোতে আমি আগে চারা রোপণ করেছি, এখন চারার আগাছা পরিষ্কার করছি। সোনালী ফসল ঘড়ে তুলার আগ পর্যন্ত আমাদের এই ব্যাস্ততা থাকবে। কৃষক ইদ্দিস আলী বলেন, আমরা কৃষির উপরে নীর্ভরশীল তাই এই ইারি আবাদের পুরো সময় আমাদের ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যাস্ত থাকতে হয়। 
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় হাইব্রিড ৩০৬০ হেক্টর এবং উফশী ১৫৭৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছে। কৃষকেরা নিচু জমি গুলোতে আগে চারা রোপণ করছেন এবং নিয়মিত ভাবে তারা পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছে। যাতে কোন প্রাকৃতিক ভাবে ক্ষতি হওয়ার আগে তারা ফসল ঘরে তুলতে পারে। চলতি বছরে উপজেলায় বোরো ধানের মধ্যে হিরা-২,হিরা-৬,ব্যাবিলন-২,ব্রি-৯০, ব্রি-২৯,ব্রি-৯০ সহ হাইব্রিট জাতের ধান আবাদের দিকে বেশি বেশি ঝুঁকেছেন কৃষকেরা। 
 
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, এখন ইরি ধান ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ইরি চাষ আবাদে কৃষকদের সার্বক্ষণিক সব ধরনের পরামর্শ প্রদান করছে উপজেলা কৃষি অধিদপ্তর, তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে বোরো চাষের নির্ধারিত লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে গাইডওয়াল ভেঙ্গে ইট-খুটি নিয়ে গেলেন যুবদল নেতা

হাটহাজারীতে পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখায় বিপাকে বাইক চালকরা: রাতে মোবাইল কোর্ট

লাকসামে শিশুদানব মশার উৎপাতে মানুষ অতিষ্ট

বেনাপোল গ্রাম থেকে শহরে রুপান্তরের কারিগর: মেয়র প্রার্থী সজন

কোস্ট ফাউন্ডেশনের বাকেরগঞ্জ শাখার উদ্যোগে, ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য, প্রকাশ্যে হাঁকডাকে জাটকা ইলিশ বিক্রি

হাওরের মাটির বাঁধ নিমার্ণে ধীরগতি, উৎকন্ঠায় কৃষক

সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইল হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া (৩৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন

২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজ ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ

তানোরে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঈদে থাকছে ১০ স্পেশাল ট্রেন, ঘষামাজায় ব্যস্ত শ্রমিক

কুমিল্লায় লাকসাম - মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

সংরক্ষিত হচ্ছে মাগুরার ঐতিহাসিক ভাতের ভিটা